Saturday 27 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে কলেজছাত্র রবিউল হত্যায় ৩জনের যাবজ্জীবন


১৩ মার্চ ২০১৯ ১৪:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে মামলার বাকি সাত আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুব কুমার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মূল আসামি ছাড়া সবাই আদালতে হাজির ছিলেন।

দণ্ডিতরা হলেন, সেতু ইসলাম, বাবলা ও সোহাগ।

দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) এন্তাজুল হক বাবু জানান, ২০১৩ সালের ১৪ এপ্রিল পহেলা বৈশাখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা মাঠে রবিউলকে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় রবিউল। এ ঘটনার পরদিন ১৫ এপ্রিল রবিউলের বড় ভাই বিশ্ববিদ্যালয়ের পাশের মেহেরচন্ডী এলাকার হাসান হকারের ছেলে সেতু, বাবু কসাইয়ের ছেলে বাবলা, বাবলু ড্রাইভারের ছেলে সোহাগ, আব্দুল জলিলের ছেলে সাঈদ, নেজাম উদ্দিনের ছেলে রেজাউল, এশরাম গার্ডের ছেলে নিটুল, আব্দুস সাত্তারের ছেলে রাজন, আবুল কালাম মুন্সির ছেলে সুমন, আব্দুল ওহাবের ছেলে জামিল, নূর মোহাম্মদ মোল্লার ছেলে কোয়েল, মুনসাদের ছেলে সুরুজ, মিঠুসহ ১২ জন ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে নগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে বুধবার এই মামলার রায় দিলেন আদালত।

সারাবাংলা/এসএমএন