Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নতুন ঠিকানায় ইসলামী ব্যাংক মাধবদী শাখা


২১ জানুয়ারি ২০১৯ ১৯:০৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০১৯ ১৯:২৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধবদী শাখা নতুন ঠিকানায় যাত্রা শুরু করেছে। শাখাটির নতুন ঠিকানা— এম বি টাওয়ার, গার্লস স্কুল রোড, কাশিপুর, মাধবদী।

রোববার (২০ জানুয়ারি) নতুন ঠিকানায় শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান অতিথি হিসেবে শাখাটির উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান (মানিক)।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু রেজা মো. ইয়াহিয়া। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা পূর্ব জোনের প্রধান মোহাম্মদ উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও মাধবদী শাখাপ্রধান মো. গোলাম মোস্তফা।

বিজ্ঞাপন

এসময় গ্রাহক ও সুধীদের পক্ষে বক্তব্য রাখেন স্থানীয় ব্যবসায়ী মো. মনিরুজ্জামান ভূঁইয়া ও চন্দন কুমার সাহা, মাধবদী প্রেস ক্লাবের সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া, কাঠালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুর মোহাম্মদ ও গ্রাহক মুনিরা বেগম। অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিআর