Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি বাবু, সম্পাদক এনায়েত


২০ জানুয়ারি ২০১৯ ১৮:৫৪ | আপডেট: ২০ জানুয়ারি ২০১৯ ২০:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ নির্বাচিত হয়েছেন। বাবু প্রথমবারের মতো সভাপতি হলেন আর এনায়েতুল্লাহ আগেও সাধারণ সম্পাদক ছিলেন।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তনে কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।

সভায় দীর্ঘদিন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা খন্দকার এনায়েত উল্লাহ পদ থেকে অব্যাহতি চাইলে কাউন্সিলররা রাজি হননি। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতেই তাকে আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

সভায় ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির ৪০০ জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চুক্তিভিত্তিক চালক নিয়োগ বতিল, সিটিং সাভিসের নীতিমালা এলে তা মেনে চলতে বাস মালিকরা একমত পোষণ করেন।

বিজ্ঞাপন

পরে দ্বিতীয় অধিবেশনে সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/এসএ/এমও