।। সারাবাংলা ডেস্ক।।
ঢাকা: ‘ডাবল ইন থ্রি’ স্লোগানে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি) এর দু’দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৯ শেষ হয়েছে।
শুক্রবার ও শনিবার ( ১৮ ও ১৯ জানুয়ারি ) জানুয়ারি সাভারের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত এই সম্মেলনে দেশব্যাপী ব্যাংকটির ৬৮ টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের নির্বাহী ও বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। এই সম্মেলনের সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী খন্দকার রাশেদ মাকসুদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান তমাল এস এম পারভেজ।
এই সম্মেলনে চলতি বছরের ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা নির্ধারণ, সার্বিক ব্যবসার উন্নয়ন তথা ঋণের গুনগত মান উন্নয়নসহ নানা ধরনের দিক নির্দেশনা প্রদান করা হয়।
এছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, পরিচালক মোহাম্মদ নাজিম, ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক কাজী মো. তালহা ও জনাব মো. মুখতার হোসেন।
উল্লেখ্য যে, বিগত ২০১৮ সালে ব্যাংক ২০১.৭৫ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে। চেয়ারম্যান মহোদয় উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা এবং ধন্যবাদ জ্ঞাপন করে সম্মেলনের ইতি টানেন।
সারাবাংলা/ওএম