Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে স্বামী-সন্তানকে বেঁধে গৃহবধূকে ধর্ষণ: গ্রেফতার ১


১ জানুয়ারি ২০১৯ ২২:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলা চরজুবলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে স্বামী-সন্তানকে ঘরের মধ্যে বেঁধে রেখে এক গৃহবধূ (৪০) গণধর্ষণের অভিযোগ পওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাসু নামে একজনকে আটক করেছে। রোববার (৩০ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ঘটনায় ধর্ষণের শিকার নারীর স্বামী বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে চরজব্বর থানায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পূর্ব বিরোধের জের ধরে রোববার রাতে মোশারফ, সালাউদ্দিন ও সোহেলসহ ১০-১২ জন লোক বসত ঘর ভাঙচুর করে। পরে ঘরে ঢুকে প্রথমেই তাকে পিটিয়ে আহত করে। পরে তাকে ও তার স্কুলপড়ুয়া মেয়েকে বেঁধে রেখে স্ত্রীকে ঘরের বাইরে নিয়ে গণধর্ষণ ও পিটিয়ে মারাত্মকভাবে আহত করে। তার স্ত্রীর পুরো শরীরে আঘাতের দাগ রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) বলেন, ‘ধর্ষণের অভিযোগ নিয়ে এক নারী (৪০) হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের দাগও রয়েছে। তার স্বামীও একই হাসপাতালে ভর্তি রয়েছেন। ভিকটিমের প্রাথমিক কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।’

জানতে চাইলে নোয়াখালীর পুলিশ সুপার ইলিয়াছ শরীফ বলেন, ‘ধর্ষণের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এজাহারভুক্ত একজনকে গ্রেফতার করেছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ পূর্ব বিরোধের জের ধরে ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করছেন পুলিশ সুপার।

সারাবাংলা/এমএইচ