Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেনা মোতায়েন হলে হামলা-মামলা কমবে: বিএনপির প্রার্থী লিটন


২৫ ডিসেম্বর ২০১৮ ০৫:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ময়মনসিংহ : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হলে বিএনপি নেতা-কর্মীদের উপর হামলা, মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হবে বলে আশা প্রকাশ করেছেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে বিএনপির প্রার্থী ডা. মাহবুবুর রহমান লিটন।

সোমবার (২৪ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, প্রতীক বরাদ্দের পর তিনটি বানোয়াট ও মিথ্যা মামলায় প্রায় দুইশত বিএনপি নেতাকর্মীকে আসামি এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী লীগের লোকজন ঘটনা ঘটিয়ে বিএনপি নেতাকর্মীদের নামে এসব মামলা দেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ প্রার্থীর ইন্ধনে মামলাগুলো দায়ের করে ভোটারদের মাঝে ভীতি সঞ্চার করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, বিএনপি নেতা মনজুরুল ওয়াহেদ নিক্সন প্রমূখ।

সারাবাংলা/আরএফ