Friday 26 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ২৫ মামলার আসামি ‘কিরিচ বাবুল’ গ্রেফতার


১০ ডিসেম্বর ২০১৮ ১৪:২২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী দিদারুল হক কাজেমীকে গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ। সোমবার (১০ ডিসেম্বর) সকালে বাকলিয়ার মোস্তফাবাগ আবাসিক এলাকা থেকে কিরিচ বাবুল নামে বহুল পরিচিত এই আসামিকে গ্রেফতার করা হয়।

বাবুলের (৫৮) বিরুদ্ধে অপহরণ, হত্যা, অস্ত্র ও বিস্ফোরক আইন, নাশকতার অভিযোগে ২৫টি মামলা আছে বলে জানিয়েছেন বাকলিয়া থানার ওসি প্রনব চৌধুরী।

ওসি সারাবাংলাকে বলেন, কিরিচ বাবুল নগরীর মাষ্টারপুল এলাকার কাজেম আলী মাষ্টার বাড়ির মৃত এমদাদুল হকের ছেলে। নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া গ্রেফতার দেখিয়ে কিরিচ বাবুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি। বাবুল বিএনপির রাজনীতিতে জড়িত।

সারাবাংলা/আরডি/এনএইচ