।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এনটিভি ও দৈনিক যুগান্তরের স্টাফ করেসপন্ডেন্ট মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আই, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও দৈনিক যায়যায় দিনের জেলা প্রতিনিধি শেখ সেলিম।
শুক্রবার (৭ ডিসেম্বর) সকালে আলাউদ্দীন আজাদের সভাপতিত্বে আয়োজিত সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ভোরের ডাক পত্রিকার জেলা প্রতিনিধি আব্দুল হাই ও বৈশাখী টেলিভিশন এবং দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম মন্টু। এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সময় এবং গ্রামের কাগজের জেলা প্রতিনিধি এম. মাহফুজুর রহমান ও দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি শেখ শফিউল আলম লুলু, সাংগঠনিক সম্পাদক পদে বাংলাাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শেখ রুহুল আমীন, দফতর সম্পাদক পদে দি ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি জাফর উদ্দিন রাজু, কোষাধ্যক্ষ পদে জিটিভি ও সারাবাংলা ডটনেট’র ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট মো. ওলিয়ার রহমান, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে বাংলা টিভি ও দৈনিক প্রভাতের ডাকের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন নির্বাচিত হয়েছেন।
নির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন, দৈনিক নবচিত্র পত্রিকার সম্পাদক ও দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি আলাউদ্দীন আজাদ, দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাপ্তাহিক চলন্তিকা পত্রিকার সম্পাদক শেখ মিজানুর রহমান, দৈনিক জনতা ও দি নিউজ টুডের জেলা প্রতিনিধি আজিজুর রহমান সালাম, সাপ্তাহিক নির্বাণের নির্বাহী সম্পাদক শাহিদুজ্জামান, সাপ্তাহিক দিগন্তবাণী পত্রিকার সম্পাদক শাহজামান, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি গিয়াস উদ্দীন সেতু।
সারাবাংলা/এটি