Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিঙ্গাপুরে প্রবাসীদের জন্য এনআইডি সেবা উদ্বোধন

সারাবাংলা ডেস্ক
৪ আগস্ট ২০২৬ ২০:৪৫ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২২:৫০

– ছবি : সংগৃহীত

সিঙ্গাপুরে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। এর ফলে প্রবাসী বাংলাদেশিরা দেশে না গিয়েই ভোটার ও এনআইডি নিবন্ধনের সুযোগ পাবেন।

মঙ্গলবার ৪ আগস্ট বাংলাদেশ হাইকমিশন, সিঙ্গাপুর আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে এই নাগরিক সেবার সূচনা করেন। এবং তিনজন প্রবাসী বাংলাদেশির হাতে স্মার্ট কার্ড হস্তান্তরের মাধ্যমে সেবা প্রদান প্রক্রিয়ার শুভসূচনা করেন।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে, নির্বাচন কমিশনার আবুল ফজল মোঃ সানাউল্লাহ ভোটার নিবন্ধন ও এনআইডি সেবা ব্যবস্থাপনাকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সম্পূর্ণ জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন, প্রবাসী নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়ার ক্ষেত্রে দুর্নীতি ও অসাধু দালালচক্রের কোনো স্থান নেই। প্রতারক ও দালালচক্রের অপতৎপরতা রুখতে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে তিনি এই ধরণের অনিয়মের বিরুদ্ধে প্রবাসী বাংলাদেশিসহ সব মহলকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান এবং সর্বস্তরের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে প্রধান অতিথি উপস্থিত প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় এনআইডি ও ভোটার নিবন্ধন সংক্রান্ত প্রবাসীদের নানা জটিলতা ও প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার। দেশে না গিয়ে প্রবাসেই সরাসরি এই সেবা পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় এবং নির্বাচন কমিশনারের দিকনির্দেশনামূলক বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশিরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর