Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

নারায়ণগঞ্জে রেখা হত্যা মামলায় আসামি মোক্তার আলীর মৃত্যুদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
৪ আগস্ট ২০২৬ ১৭:৪৪ | আপডেট: ৪ আগস্ট ২০২৬ ২১:১৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: নারায়ণগঞ্জে ফাতেমা আক্তার রেখা (৪৫) নামে এক নারীকে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামের এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিভানা খায়ের জেসি আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২১ নভেম্বর ফাতেমা আক্তার রেখা হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলাটি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় রুজু করা হয়েছিল।

আদালত সূত্রে জানা যায়, বিচারিক কার্যক্রম শেষে উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত মোক্তার আলী-কে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেন। রায়ে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত আসামির উপস্থিতিতেই রায় ঘোষণা করেছেন।

দণ্ডপ্রাপ্ত মোক্তার আলী নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর হাজীপাড়া কদম আলী স্কুলসংলগ্ন এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর