Tuesday 04 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

শহিদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল ফুটবল শুরু ১৪ আগস্ট

স্টাফ করেসপন্ডেন্ট
৩ আগস্ট ২০২৬ ১৯:১৭

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহিদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে শুরু হবে।

সোমবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে টুর্নামেন্টের আয়োজক চট্টগ্রাম মহানগর বিএনপি ‘শহিদ জিয়া ও খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ উদ্বোধন উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন নগর বিএনপি সভাপতি এরশাদ উল্লাহ।

এরশাদ উল্লাহ বলেন,এটা শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং চট্টগ্রামের স্কুল ফুটবলের জন্য একটি নতুন দিগন্ত। এখান থেকেই উঠে আসবে আগামী দিনের জাতীয় দলের ফুটবলাররা, যারা দেশের ফুটলকে নিয়ে যাবে নতুন উচ্চতায় অংশগ্রহনকারী ৪৮টি দল শত শত খেলোয়াড়, হাজারো দর্শক এবং এক স্বপ্ন- চট্টগ্রামের স্কুল ফুটবলকে নতুন পরিচয়ে তুলে ধরার অঙ্গিকার নিয়ে শুরু হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় আন্তঃস্কুল ফুটবল মহাযজ্ঞ।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’-স্লোগানে রেকর্ড পরিমাণ নগরীর ৪৮টি স্কুল দলকে ১২ গ্রুপে বিভক্ত করে প্রথমে লিগ এবং পরবর্তীতে নকআউট পদ্ধতিতে ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ষষ্ঠ থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা নিজ নিজ স্কুলের পক্ষে খেলায় অংশগ্রহণ করবে।খেলা পরিচালিত হবে ফিফা আইন অনুযায়ী।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ট্রফিসহ দুই লাখ টাকা, রানারস আপ দলকে এক লাখ টাকা, তৃতীয় দলকে ৫০ হাজার ও ৪র্থ দলকে ২৫ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হবে বলে জানানো হয়েছে।

তাছাড়া টুর্নামেন্টের সেরা খেলোয়াড়, সেরা গোলদাতা, সেরা গোলরক্ষক, সুশৃঙ্খল দল ও প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে।অংশগ্রহনকারী ৪৮ স্কুল দলকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে খেলার সামগ্রী (বুট, মোজা, জার্সি ও অন্যান্য) প্রদান ও খেলা চলাকালীন যাতায়তের জন্য যাহবাহনের ব্যবস্থা করা হবে।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয় ও নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমান, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান, সদস্য সচিব মসিউল আলম স্বপন ও মিডিয়া কমিটির টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শওকত আজম খাজা ও খেলা পরিচালনার সমন্বয় মামুন উদ্দিন মামুন। বক্তারা টুর্নামেন্টকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সার্বিক সহযোগীতা কামনা করেন।

সারাবাংলা/এসএন/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর