Wednesday 05 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

লাতিন আমেরিকার কোন ক্লাবে যাচ্ছেন ভোজিনহা?

ক্রীড়া ডেস্ক
২৫ জুলাই ২০২৬ ১১:০৪ | আপডেট: ২৫ জুলাই ২০২৬ ১৯:৫৪

এই বিশ্বকাপের অন্যতম বড় চমক ছিলেন তিনি। নবাগত কেপ ভার্দে গোলকিপার ভোজিনহা দুর্দান্ত সব সেভ করে পুরো ফুটবল দুনিয়ার নজর কেড়েছেন। এবার সেই ভোজিনহাকে কিনে নিচ্ছে চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলো।

চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো কোলোর নতুন গোলরক্ষক হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন ৪০ বছর বয়সী ভোজিনহা। ফুটবলের ট্রান্সফার বিশেষজ্ঞ এবং ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তার দলবদলের বিষয়টি নিশ্চিত করেছেন।

পর্তুগিজ দ্বিতীয় বিভাগের ক্লাব চাভেস ছেড়ে ফ্রি এজেন্ট হওয়া ভোজিনহার সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি করতে যাচ্ছে চিলির ক্লাবটি। কোলো কোলোর সভাপতি অনিবাল মোসা জনপ্রিয় আর্জেন্টাইন ক্রীড়া মাধ্যম ওলেকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা ভোজিনহার সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছেছি।’

বিজ্ঞাপন

ক্লাবের পক্ষ থেকে শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি রয়েছে। ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেসে বড় সাফল্য পাওয়ার লক্ষ্যেই এই অভিজ্ঞ গোলরক্ষককে দলে নিচ্ছে কোলো কোলো।

বিশ্বকাপে উরুগুয়ে, স্পেন এবং শেষ বত্রিশের ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে অবিশ্বাস্য সব সেভ করে রাতারাতি তারকা বনে যান ভোজিনহা। টুর্নামেন্ট চলাকালীন ও পরে ইনস্টাগ্রামে তার অনুসারী সংখ্যা ২৯ মিলিয়নে পৌঁছায়! যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিসহ বেশ কয়েকটি ক্লাবের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত চিলির ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

কোলো কোলোতে ভোজিনহা পাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ ফার্নান্দো এল তানো ওরতিজকে। এছাড়া সতীর্থ হিসেবে পাবেন কিংবদন্তি চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদালসহ একাধিক আর্জেন্টাইন তারকা ফুটবলারকে।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর