Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২০ জুলাই ২০২৬ ১৭:৫৯ | আপডেট: ২০ জুলাই ২০২৬ ২০:২৪

– ছবি : প্রতীকী

ঢাকা: দেশের পর্যটন খাতকে শক্তিশালী করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর বা ৩৬৫ দিনে উন্নীত করেছে সৌদি আরব। এই ভিসা ব্যবহার করে দর্শনার্থীরা বছরে একাধিকবার সৌদিতে প্রবেশ করতে পারবেন এবং টানা ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

তবে প্রতিবার প্রবেশের সময় ভিসাধারীদের অবশ্যই সৌদি সরকারের অনলাইন প্ল্যাটফরম নুসুক থেকে একটি প্যাকেজ কিনতে হবে। সূত্র : গালফ নিউজ

সেই প্যাকেজের সময়কাল ভিসার অবশিষ্ট মেয়াদের বেশি হতে পারবে না। আর আগমনের পূর্বে দর্শনার্থীদের নুসুকের মাধ্যমে উমরাহ অনুমতিপত্রও সংগ্রহ করতে হবে।

তবে হজ মৌসুমে আরবি জিলক্বদ মাসের ১ তারিখ থেকে পরবর্তী জিলহজ মাসের ১৩ তারিখ পর্যন্ত এই ভিসা নিষ্ক্রিয় থাকবে। ভিসাধারীরা এই কয়েক দিন এই ভিসা ব্যবহার করতে পারবেন না।

বিজ্ঞাপন

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের সরকারি বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদেন বলা হয়েছে প্রধানমন্ত্রী ও ক্রাউনপ্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’ এর লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখেই এই ভিসা প্রণয়ন করা হচ্ছে।

সারাবাংলা/একে/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর