Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

মাল্টিটাস্কিংকে আরও মসৃণ করছে ভিভো ওয়াই৫০০

স্পেশাল করেসপন্ডেন্ট
১৮ জুলাই ২০২৬ ১৯:৪১ | আপডেট: ১৮ জুলাই ২০২৬ ২০:০৯

– ছবি : সংগৃহীত

ঢাকা: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়। প্রতিদিনের ব্যবহারে সবকিছু কতটা মসৃণভাবে কাজ করে, সেটিই আসল বিষয়। অ্যাপ বদলানো, স্ক্রলিং, ভিডিও স্ট্রিমিং বা দৈনন্দিন কাজে স্মুথ ও নির্ভরযোগ্য অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০।

এ স্মুথ অভিজ্ঞতার মূল শক্তি ভিভোর সর্বশেষ অপারেটিং সিস্টেম অরিজিনওএস ৬। এটি অ্যাপ পরিবর্তন, স্ক্রলিং ও মাল্টিটাস্কিংকে আরও দ্রুত ও সাবলীল করে। ফলে এক কাজ থেকে আরেক কাজে যাওয়া হয় সহজ। পাশাপাশি প্রাইভেট স্পেস, ভিভো অফিস কিট, ফ্রি ট্রান্সফার, স্ক্রিন মিররিং, টাস্ক হ্যান্ডঅফ এবং নোটস সিঙ্ক–এর মতো ফিচারগুলো ব্যবহারকে আরও সুবিধাজনক করে। একই সঙ্গে এগুলো কাজের গতি বাড়ায় এবং ডিজিটাল জীবনকে আরও সংযুক্ত রাখে।

বিজ্ঞাপন

বিনোদনের প্রতিটি মুহূর্তকে আরও প্রাণবন্ত করে ভিভো ওয়াই৫০০। এতে রয়েছে ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট। ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা দৈনন্দিন কাজে ডিসপ্লেটি আরও প্রাণবন্ত ভিজ্যুয়াল ও মসৃণ অভিজ্ঞতা দেয়। ফলে প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে আরও উপভোগ্য।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে আছে ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। এটি বিনোদন, যোগাযোগ ও দৈনন্দিন কাজে দীর্ঘ সময় শক্তি জোগায়। ফলে বারবার চার্জ দেওয়ার প্রয়োজন পড়ে না।

এই স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করতে ভিভো ওয়াই৫০০তে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। ভিভো ল্যাবের পরীক্ষার তথ্য অনুযায়ী, ভিভো ওয়াই৪০০ ও ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের তুলনায় এই চিপসেট ৩০ শতাংশ বেশি সার্বিক পারফরম্যান্স, ২৮ শতাংশ উন্নত সিপিইউ পারফরম্যান্স এবং ৪৪ শতাংশ বেশি জিপিইউ পারফরম্যান্স প্রদান করে।

নিরবচ্ছিন্ন ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ভিভো ওয়াই৫০০ অর্জন করেছে ৫০ মান্থ লং টার্ম স্মুথনেস সার্টিফিকেশন।

বাংলাদেশে ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৬ হাজার ৯৯৯ টাকা এবং ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪৩ হাজার ৯৯৯ টাকা। প্রথম বিক্রয় ক্যাম্পেইনে ক্রেতারা স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধার মধ্যে যেকোনো একটি বেছে নিতে পারবেন। পাশাপাশি থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ এবং বিশেষ ডেটা বান্ডেল। শর্ত প্রযোজ্য।

স্মুথ অপারেটিং সিস্টেম, উন্নত বিনোদন সুবিধা ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে মাল্টিটাস্কিং, বিনোদন ও প্রতিদিনের ব্যবহারে নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা দেয় ভিভো ওয়াই৫০০।

সারাবাংলা/এসআর