Thursday 16 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপের তৃতীয় ফাইনাল, মেসির নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক
১৬ জুলাই ২০২৬ ০৮:১৭

আগামী রোববার বিশ্বকাপের ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচ খেলতে নামলেই মেসি অনন্য এক কীর্তি গড়বেন, যা আছে কেবল আর একজনের। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে তিনটি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। এই অনন্য কীর্তি আছে শুধুই ব্রাজিল কিংবদন্তি কাফুর।

মেসির প্রথম ফাইনাল ছিল ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে। ওইবার তার স্বপ্ন ভেঙে দেয় জার্মানি। ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে তার দল হেরে যায়। একটুর জন্য হাতছাড়া হয় অধরা ট্রফি।

কাতারে আট বছর পর অন্য সতীর্থদের নিয়ে কোমর বেঁধে নামেন মেসি। সৌদি আরবের কাছে হার দিয়ে ওই আসর শুরু করলেও শেষ পর্যন্ত অবিশ্বাস্য পারফরম্যান্স দেখান তিনি। একে একে সব বাধা পেরিয়ে ট্রফিও জেতেন মেসি। ফ্রান্সের বিপক্ষে অবিস্মরণীয় ফাইনালে ৩-৩ গোলে সমতার পর টাইব্রেকারে জিতে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ওই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর