দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নির্বাচিত ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএসই বাংলাদেশ ৩০ ইনডেক্স (ডিএস ৩০) সমন্বয় করা হয়েছে। এবারের সমন্বয়ে সূচকে ৩টি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। সমসংখ্যক কোম্পানি সূচক থেকে বাদ পড়েছে।
রোববার (১২ জুলাই) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ১৯ জুলাই থেকে সমন্বয় পরবর্তী সূচক কার্যকর থাকবে।
ডিএস ৩০ সূচকে নতুন যুক্ত হওয়া কোম্পানিগুলো হলো-বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম), দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড ও পাওয়ারগ্রিড বাংলাদেশ পিএলসি। বাদ পড়া কোম্পানি ৩টি হচ্ছে-কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস পিএলসি এবং লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
উল্লেখ্য, প্রতি ৬ মাস পর পর ডিএস ৩০ সূচকটি সমন্বয় করা হয়। বাজার মূলধনের দিক দিয়ে শীর্ষস্থানীয় ৩০ কোম্পানি এ তালিকায় স্থান পায়।
ডিএস ৩০ সূচকে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-বিএটি বাংলাদেশ, বীকন ফার্মাসিউটিক্যালস, ব্র্যাক ব্যাংক, বাংলাদেশ শিপিং করপোরেশন, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পিএলসি, বিএসআরএম স্টিল লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সিটি ব্যাংক পিএলসি, ডেল্টা লাইফ, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, গ্রামীণ ফোন, আইডিএলসি ফাইন্যান্স, যমুনা অয়েল কোম্পানি, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, তৌফিকা ফুড অ্যান্ড লাভেলো আইসক্রিম, এমজেএল বাংলাদেশ, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পদ্মা অয়েল কোম্পানি, প্রাইম ব্যাংক পিএলসি, পূবালী ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, রবি আজিয়াটা, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।