Saturday 11 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে মিয়ানমারের ৮ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জুলাই ২০২৬ ১০:০৬

কক্সবাজার: ​মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির (এএ) মধ্যে চলমান তীব্র সংঘাতের জের ধরে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮ মিয়ানমার নাগরিককে (উপজাতি যুবক) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​শুক্রবার (১০ জুলাই) বিকেলে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপি সংলগ্ন গাছবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃত যুবকরা সবাই মিয়ানমারের নাগরিক। তারা হলেন- মংবা তংচংগা (৩২), মংম (২০),কিংলা থুয়াইং (২১), রুপার (১৯) থাইংসা মং (৪০),তুলি (২০) তানতানাইং (২০), মংতা নাইং (২০)।

বিভিন্ন সূত্রে জানা গেছে, রাখাইন রাজ্যে বর্ষা মৌসুমেও জান্তা সরকারের বিমান হামলা ও আরাকান আর্মির তুমুল যুদ্ধ চলছে। ওপারে যুদ্ধের ভয়াবহ পরিস্থিতিতে টিকতে না পেরে সাধারণ নাগরিকসহ বিদ্রোহী গোষ্ঠীর অনেকেই সীমান্ত অতিক্রমের চেষ্টা করছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

​শুক্রবার বিকেলে কোনো ধরনের পাসপোর্ট, ভিসা বা বৈধ ট্রাভেল ডকুমেন্টস ছাড়াই একদল যুবক বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে। গোপন সূত্রে খবর পেয়ে ৩৪ বিজিবির রেজুপাড়া বিওপির দায়িত্বরত জোয়ানরা সীমান্ত পিলার ৪১ থেকে আনুমানিক ৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ দিকে গাছবুনিয়া নামক স্থানে অভিযান চালিয়ে এই ৮ যুবককে আটক করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা রুজু করা হয়েছে। তাদের বান্দরবান আদালতে পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং শনিবার (১১ জুলাই) তাদের আদালতে সোপর্দ করা হবে।

বিজ্ঞাপন

বিশ্ব জনসংখ্যা দিবস আজ
১১ জুলাই ২০২৬ ১১:০৮

আজ ঢাকার বাতাস 'সহনীয়'
১১ জুলাই ২০২৬ ১০:৪৯

আরো

সম্পর্কিত খবর