Friday 17 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আনলো গ্রামীণফোন

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৬ ২১:১৩ | আপডেট: ১০ জুলাই ২০২৬ ১৩:১৫

গ্রাহকদের সবসময় ইনস্টাগ্রামের মূল ফিচারসমূহ কমিউনিটির সাথে যুক্ত রাখার লক্ষ্যে ইনস্টাগ্রামে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ চালু করেছে গ্রামীণফোন। মেটার সাথে পার্টনারশিপ এবং টেলিনর লিনক্সের সহায়তায় এই সুবিধাটি এনেছে অপারেটরটি। ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’-এর মাধ্যমে রেগুলার ডেটা ব্যালেন্স শেষ হয়ে গেলেও সীমিত পরিসরে ইনস্টাগ্রাম ব্রাউজ করতে পারবেন গ্রাহকরা।

এর ফলে নোটিফিকেশন দেখা, ক্যাপশন পড়া, সাধারণ ছবি ও রিলস ব্রাউজ করার মতো প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন গ্রাহকরা, যা তাদের নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকতে সহায়তা করবে।

‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ ব্যবহারের সময় গ্রাহকরা যখন আবার ইনস্টাগ্রামের নিয়মিত ও সম্পূর্ণ অভিজ্ঞতা ফিরে পেতে চাইবেন, তখন তারা অ্যাপ থেকেই সহজে একটি ডেটা প্যাকেজ কিনতে পারবেন। একটি নিয়মিত ডেটা প্যাক সক্রিয় হওয়ার সাথে সাথেই ইনস্টাগ্রাম স্বয়ংক্রিয়ভাবে তার ফুল-ফিচার মোডে ফিরে যাবে, ফলে আগের মতো হাই-রেজোলিউশন ছবি, ভিডিও এবং সমস্ত স্ট্যান্ডার্ড কার্যকারিতা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিজ্ঞাপন

গ্রামীণফোনের চিফ প্রোডাক্ট অফিসার (সিপিও) সোলায়মান আলম বলেন, `গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে প্রতিনিয়ত আমাদের সেবাসমূহকে যুগোপযোগী করার ব্যাপারে বিশ্বাসী গ্রামীণফোন। বর্তমানে ডিজিটাল জীবনধারা দিন দিন আরও বেশি প্রসার লাভ করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরবচ্ছিন্নভাবে সংযুক্ত থাকার গুরুত্বও বাড়ছে। এই পরিস্থিতিতে ‘ইনস্টাগ্রাম বেসিক মোড’ আমাদের গ্রাহকদের ডেটা শেষ হয়ে গেলেও তথ্য জানতে এবং সবার সাথে যুক্ত থাকতে সাহায্য করবে। এই উদ্ভাবনটি সবার জন্য একটি নির্বিঘ্ন এবং গ্রাহক-কেন্দ্রিক ডিজিটাল অভিজ্ঞতা প্রদানের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন।’

সারাবাংলা/এসএইচএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর