Monday 24 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে আর্জেন্টিনার সামনে সুইজারল্যান্ড

ক্রীড়া ডেস্ক
৮ জুলাই ২০২৬ ০৭:৩৮ | আপডেট: ৮ জুলাই ২০২৬ ১১:৩৮

সর্বশেষ ১৯৫৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল খেলেছিল সুইজারল্যান্ড। ৭২ বছর পর শেষ আটের টিকিট পেল তারা। শেষ ১৬ এর শেষ ম্যাচে নাটকীয় এক টাইব্রেকারে সুইজারল্যান্ড ৪-৩ ব্যবধানে হারায় লাতিন আমেরিকার দেশ কলম্বিয়াকে। আর এতেই কোয়ার্টার ফাইনালে তারা খেলবে আর্জেন্টিনার বিপক্ষে।

কলম্বিয়ার দ্বিতীয় শটটি বারে মেরেছিলেন ডেভিনসন সানচেস। আর সুয়ারেসের নেওয়া চতুর্থ শটটি ঠেকান সুইস গোলকিপার। সুইজারল্যান্ডের তৃতীয় শটটি উড়িয়ে মেরেছিলেন আকাঞ্জি। তাই সমীকরণ ছিল শেষ শটে ভার্গাস লক্ষ্যভেদ করলেই কোয়ার্টার ফাইনালে যাবে সুইসরা। সেই সুযোগটা নষ্ট করেননি ভার্গাস।

গোলের জন্য মরিয়া ছিল না কোন দল। উল্টো গোল হজম না করতে খেলেছে সতর্ক ফুটবল। নির্ধারিত ৯০ মিানিটের পর ইনজুরি টাইমের ৫ মিনিটেও খুলেনি গোলের তালা। কলম্বিয়া-সুইজারল্যান্ড ম্যাচ তাই গড়াল অতিরিক্ত সময়ে। এবারের বিশ্বকাপের শেষ ষোলোতে একমাত্র ম্যাচ হিসেবে এটা গড়াল অতিরিক্ত সময়ে।
৫২.৪ শতাংশ বলের দখল নিয়ে খেলা সুইজারল্যান্ড পোস্টে শট নিয়েছে ৬টি। লক্ষ্যে ছিল ২টি। কলম্বিয়ার ৭ শটের লক্ষ্যে ছিল ২টি।

বিজ্ঞাপন

৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটেও গোলের দেখা পায়নি কলম্বিয়া-সুইজারল্যান্ড। তাই ম্যাচ গড়াল টাইব্রেকারে।

শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-৩ গোলের জয় নিয়েই কোয়ার্টারে পা রাখল সুইসরা।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর