Wednesday 08 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নামোরাজরামপুরে নদীর পাড় সংস্কার কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:৩০

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামোরাজরামপুর হাজ্বীপাড়ায় নদীভাঙন প্রতিরোধে নদীর পাড় সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল আনুষ্ঠানিকভাবে এ কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নদীভাঙন রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থা হিসেবে তিনি নদীতে জিও ব্যাগ নিক্ষেপ করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত, মানসম্মত ও পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব, উপ-বিভাগীয় প্রকৌশলী মো. রকিবুল ইসলাম, ভারপ্রাপ্ত উপ-বিভাগীয় প্রকৌশলী আলী কাওসার, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর তোহরুল ইসলাম সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, নদীভাঙনের ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী সংস্কার কাজ বাস্তবায়ন করা হবে। নির্বাহী প্রকৌশলী এস. এম. আহসান হাবীব ভাঙন প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ সম্পন্ন করার আশ্বাস দেন।

এদিকে দীর্ঘদিন ধরে নদীভাঙনের শঙ্কায় থাকা স্থানীয় বাসিন্দারা সংস্কার কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত ও টেকসইভাবে কাজ সম্পন্ন করে ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান।

সারাবাংলা/এনজে