Sunday 08 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৭:২১

ঢাকা: বিশ্বের প্রায় ৪০টি দেশের সহস্রাধিক মানুষের অংশগ্রহণে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে গ্লোবাল আশেকে রাসুল (সা.) কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় রোববার (৫ জুলাই) বিকেলে লন্ডনের একটি কনভেনশন হলে এই কনফারেন্স অনুষ্ঠিত হয়। দেওয়ানবাগ শরীফ যুক্তরাজ্য শাখা এই আয়োজন করে।

মূল বক্তব্যে ইমাম কুদরত প্রফেসর ড. এ খোদা বলেন, আজকের সমাজ হেরা গুহার সেই জ্ঞানকে ভুলে গেছে। ইসলাম রয়ে গেছে, কিন্তু আত্মশুদ্ধির সাধনা হারিয়ে গেছে। কোরআন জানা আর কোরআন মানা এক জিনিস নয়। ধর্মীয় জ্ঞান তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের চরিত্রে প্রতিফলিত হয়। সুফিজম মানুষকে চরিত্রবান হওয়ার শিক্ষা দেয়।

বিজ্ঞাপন

বিশ্বশান্তি ও মানবিক সম্প্রীতির ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ভালোবাসার উপরে ধর্ম নেই, ভালোবাসার উপরে ইবাদত নেই।

অনুষ্ঠানে সুফিবাদ, আল্লাহর প্রেমের মাধ্যমে আত্মিক জাগরণ, মোহাম্মদী ইসলামের শিক্ষা এবং বিশ্বব্যাপী এর কার্যক্রম নিয়ে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বক্তব্য দেন।

কনফারেন্সে ‘দ্য রাইজ এন্ড স্প্রেড অব মোহাম্মদী ইসলাম’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। মিলাদ শরীফ পাঠ এবং বিশ্ববাসীর শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিশ্বের বিভিন্ন দেশের কয়েক লাখ আশেকে রাসুল অনলাইনে সংযুক্ত হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। বিশ্বের ৪০টির বেশি দেশে দেওয়ানবাগ শরীফ নিবন্ধিত সংগঠন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে বলে আয়োজকরা জানান।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর