Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হিলিতে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৮

লোকাল করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৭:৪৩

হিলি: ​দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদক চোরাচালান এবং মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

​রোববার (৫ জুলাই) বিকেলে হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন গণমাধ্যমকে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে৷ একটি চুরি ও চোরাই মাল রাখার মামলায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন, দিনাজপুরের খানসামা থানার পশ্চিম হাসিমপুর গ্রামের রুহিদাস চন্দ্রের ছেলে শ্রী পৃথিল চন্দ্র রায় (২৩) (হেলপার); সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. শফিকুল ইসলাম (৪৫) এবং বগুড়ার শিবগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মৃত দৌলতুজ্জামানের ছেলে মো. লাল মিয়া (৫২)।

বিজ্ঞাপন

​এদিকে একটি ডাকাতির প্রস্তুতি মামলার ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, হাকিমপুর থানার চন্ডীপুর গ্রামের মো. বশরত আলীর ছেলে মো. জাকির আলী (২৬) এবং একই থানার ধরন্দা (ঈদগাহ মাঠ) গ্রামের মৃত বাবুল হোসেনের ছেলে মো. সুমন ওরফে বিপা (২৯)।

​পৃথক মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ওয়ারেন্টভুক্ত আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, হাকিমপুর থানার ছোট জালালপুর গ্রামের বাছেদ মন্ডলের ছেলে মো. হেলাল হোসেন ওরফে হেলাল মন্ডল এবং বলরামপুর গ্রামের মৃত আজমত কাজীর ছেলে মো. মিলন (৪৭)।

​এছাড়া মোবাইল কোর্টের রায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সাজাপ্রাপ্ত আসামি হলেন, হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মো. হেলাল উদ্দীনের ছেলে মো. রবিন (২৬)। তার বিরুদ্ধে মোবাইল কোর্টের রায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা অনাদায়ে সাজার আদেশ ছিল।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রয়েছে। গ্রেফতার সকল আসামিকে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে পুলিশের এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর