Sunday 23 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঐতিহ্যবাহী মেজবান খাবারে মুগ্ধ ফ্রান্সের রাষ্ট্রদূত

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৬:১৪ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৭:৩৬

ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে

ঢাকা: চট্টগ্রাম সফরকালে নগরীর সমৃদ্ধ রন্ধনশৈলী ও ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করে মুগ্ধতা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে।

রোববার (৫ জুলাই) ঢাকার ফ্রান্স দূতাবাস এক বার্তায় এ তথ্য জানায়।

সফরকালে ফ্রান্সের রাষ্ট্রদূত চট্টগ্রামের বিখ্যাত মেজবানসহ বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার ও জনপ্রিয় মিষ্টান্ন উপভোগ করেন। স্থানীয় সুস্বাদু খাবারের বৈচিত্র্য এবং চট্টগ্রামের মানুষের আন্তরিক আতিথেয়তা তার সফরকে আরও স্মরণীয় করে তোলে।

রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে অনেক মিল রয়েছে। এর মধ্যে অন্যতম হলো, উভয় দেশের মানুষের খাবারের প্রতি গভীর অনুরাগ এবং সমৃদ্ধ খাদ্যসংস্কৃতির ঐতিহ্য।

বিজ্ঞাপন

তিনি চট্টগ্রামের খাদ্য ঐতিহ্যকে বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করেন।

সারাবাংলা/একে/এসআর