Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / ব্রাজিলকে কেন সতর্ক করলেন আনচেলত্তি?

ক্রীড়া ডেস্ক
৫ জুলাই ২০২৬ ১৪:২১ | আপডেট: ৫ জুলাই ২০২৬ ১৭:০৩

বিশ্বকাপে নবাগত দল কেপ ভার্দের সঙ্গে তুমুল লড়াই করে শেষ বত্রিশের ম্যাচ জিতেছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচ গড়িয়েছিল ১২০ মিনিটে। সেই ম্যাচের উদাহরণ টেনে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে শিষ্যদের সতর্ক করলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানিয়ে দিলেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই।

এখন পর্যন্ত চারবারের দেখায় নরওয়েকে একবারও হারাতে পারেনি ব্রাজিল। দুই ম্যাচে পরাজয়ের সঙ্গে আছে দুটি ড্র। নরওয়ের কোচ ম্যাচের আগে ব্রাজিলকে কিছুটা উসকানিমূলক কথা বললেও সেটিকে স্রেফ কৌতুক হিসেবে উড়িয়ে দিয়েছেন আনচেলত্তি। চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রসঙ্গ টেনে আনচেলত্তি বলেন, ‘কে ভেবেছিল, আর্জেন্টিনার মতো দল কেপ ভার্দের বিপক্ষে এতটা ভুগবে? কেউ ভাবেনি। আধুনিক ফুটবলটাই এখন এমন। এটা আর্জেন্টিনার ব্যর্থতা নয়, বরং কেপ ভার্দের ফুটবলার ও কোচের কৃতিত্ব। তারা অবিশ্বাস্য সুন্দর খেলেছে।’

বিজ্ঞাপন

নরওয়ের গোলমেশিন আর্লিং হলান্ডকে আটকানোর জন্য কোনো বিশেষ রক্ষণাত্মক ছক কষছেন কি না, এমন প্রশ্নে আনচেলত্তির জবাব ছিল সহজ, ‘সবাই হলান্ডকে চেনে। আমার ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালহায়েসকে নতুন করে কিছু বোঝাতে হবে না। ও প্রিমিয়ার লিগে হলান্ডের বিপক্ষে অনেক খেলেছে, ও আমার চেয়েও ভালো জানে হলান্ডকে কীভাবে থামাতে হয়।’

আনচেলত্তি অবশ্য আশাবাদী, আজ নরওয়ের বিপক্ষে ম্যাচেই ব্রাজিল নিজেদের সেরা ফুটবল উপহার দেবে। জাপানের বিপক্ষে বদলি হিসেবে না নামালেও নেইমারের মতো অভিজ্ঞ তারকারা অতিরিক্ত সময়ে বা ম্যাচের ভাগ্য নির্ধারণে কতটা জরুরি, তা মনে করিয়ে তিনি বলেন, ‘নেইমার এবং ভিনিসিউস জুনিয়র একসঙ্গে খেলতে পারে এবং তারা অবশ্যই একসঙ্গে খেলবে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর