Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

পেকুয়ায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৬ ১৩:২৮

মোহাম্মদ মাহছন।

কক্সবাজার: কক্সবাজারের পেকুয়া পৌরসভার ব্যাটারি চালিত অটোরিকশা (টমটম) গাড়ির ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

শনিবার (৪ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে ভোলাইয়াঘোনা রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ মাহছন (৫৩)। তিনি ভোলাইয়াঘোনা এলাকার মৃত নজির আহমদের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে মাছন পেকুয়া বাজার থেকে নাস্তা নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তা পারাপারের সময় বাজারমুখী দ্রুতগতির একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এসময় তিনি মাথায় প্রচন্ড আঘাত পান। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পেকুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মেহেদী হাসান জানান, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছে। অটোরিকশাটি জব্দ করা হয়েছে।

নিহতের ছোট ভাই সাংবাদিক দেলোয়ার হোছাইন বলেন, টনটম গাড়ির ধাক্কায় তার ভাই মারা গেছেন। গত আট মাসের ব্যবধানে একই স্থানে দুর্ঘটনায় অন্তত ৭ জন মারা গেছে। অনেকে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি সড়কের ওপর একটি স্পিডব্রেকার দিতে কিন্তু কেউ শুনলেন না। আর কত মানুষ মারা গেলে প্রশাসনের চেতনা জাগবে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর