Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / আর্জেন্টিনা কখনো হাল ছাড়ে না—স্কালোনির বার্তা

ক্রীড়া ডেস্ক
৪ জুলাই ২০২৬ ০৯:১১ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ১৭:১২

কোচ হিসেবে আর্জেন্টিনার হয়ে ১০০তম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়েছিলেন তিনি। আরেকটু হলেই কেপ ভার্দের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যেত আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে শ্বাসরুদ্ধকর এক জয়ের পর আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলছেন, তার দল কখনো হাল ছাড়ে না।

৩-২ গোলের জয়ের পর হৃদয়ের স্পন্দন তখনও কমেনি স্কালোনির। তবে এই আর্জেন্টিনা যে হাল  ছাড়ার দল নয়, সেটা মনে করিয়ে দিলেন, ‘এই দল কখনও হাল ছাড়ে না। আমার শততম ম্যাচ হেরে যাওয়া মাথা নষ্ট করার মতো ব্যাপার হতো।’

স্কালোনি এটাকে তার ক্যারিয়ারের সবচেয়ে প্রভাব ফেলা ম্যাচ হিসেবে বর্ণনা করলেন, ‘এটা ছিল খুব কঠিন একটা ম্যাচ। আপনাকে সবসময় ইতিবাচক ব্যাপারগুলো নিতে হবে: এই দল কখনও হাল ছাড়ে না। আমি আমাদের প্রতিপক্ষকে অভিনন্দন জানাই। যখন বলা হয় কোনো সহজ প্রতিপক্ষ নেই… আজ তারা প্রমাণ করল যে তারা দুর্দান্ত একটি দল।’

বিজ্ঞাপন

কেপ ভার্দের কাছে শেষ ৩২ এর ম্যাচকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন স্কালোনি। নিজের শততম ম্যাচে বিদায় নেওয়ার কষ্ট তাকে কতটা ব্যথিত করতো, সেটাও জানালেন তিনি, ‘দুঃস্বপ্নের মতো হতো। অবশ্যই ১০০ ম্যাচের মধ্যে এটাই আমাকে সবচেয়ে প্রভাবিত করেছে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর