Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড

ক্রীড়া ডেস্ক
৪ জুলাই ২০২৬ ০৭:২৭ | আপডেট: ৪ জুলাই ২০২৬ ১২:০৭

লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন নতুন রেকর্ড। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রোমাঞ্চকর এক জয়ের রাতেও মেসি গড়লেন নতুন এক ইতিহাস। প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে টানা ৮ ম্যাচে গোলের দেখা পেলেন তিনি।

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড ছিল মেসির। মেসি আজ নিজেকেই ছাড়িয়ে গেলেন।

২৯ মিনিটে মেসির ঝলক দেখল হার্ডরক স্টেডিয়াম। প্রায় মাঝমাঠ থেকে লিসান্দ্রো মার্তিনেসের নিখুঁত বল বক্সে ঢুকে নিয়ন্ত্রণে নিয়ে কেপ ভার্দে গোলকিপার ভোজিনহাকে সহজেই পরাস্ত করেন মেসি।

এটি এবারের বিশ্বকাপে তার ৭ম গোল। এই মুহূর্তে তিনি আসরের সর্বোচ্চ গোলদাতা। একই সঙ্গে মেসির বিশ্বকাপ ক্যারিয়ারে গোলসংখ্যা দাড়াল ২০ এ। এই মাইলফলক ছোঁয়া প্রথম ফুটবলার হলেন তিনি।

বিজ্ঞাপন

আজ গোলের সঙ্গে অ্যাসিস্টও পেয়েছেন মেসি। রেকর্ড ৯ অ্যাসিস্টে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টের মালিক হলেন তিনি।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর