Friday 03 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাম কমলো এলপিজির

সিনিয়র করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৬ ১৬:২২ | আপডেট: ২ জুলাই ২০২৬ ১৭:৩৪

– ছবি : প্রতীকী ও সংগৃহীত

ঢাকা: রান্নার গ্যাসের গ্রাহকদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। জুলাই মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক ধাক্কায় বেশ খানিকটা কমানো হয়েছে। এখন থেকে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম আগের ১ হাজার ৮৮৫ টাকা থেকে ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে বিইআরসি। এই সংশোধিত মূল্য আজ সন্ধ্যা থেকেই সারাদেশে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

একই সঙ্গে কমানো হয়েছে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৬ টাকা ৯৩ পয়সা থেকে ১৬ টাকা ৫৩ পয়সা কমিয়ে ৭০ টাকা ৪০ পয়সা নির্ধারণ করেছে কমিশন।

বিজ্ঞাপন

এর আগে, গত জুন মাসের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা করা হয়েছিল। পাশাপাশি অটোগ্যাসের দাম লিটারপ্রতি ৮৯ টাকা ৫০ পয়সা থেকে কমিয়ে ৮৬ টাকা ৯৩ পয়সা করা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম কমায় টানা দ্বিতীয় মাসের মতো দেশের বাজারেও কমলো জ্বালানি গ্যাসের দাম।

সারাবাংলা/এনএল/এসআর