Thursday 02 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / সেনেগালের হৃদয় ভেঙ্গে শেষ ১৬তে বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক
২ জুলাই ২০২৬ ০৭:৩৮

এক ম্যাচে যত নাটক হওয়ার কথা, সবটাই হলো। টাইব্রেকার থেকে যখন কয়েক সেকেন্ড দূরে দাঁড়িয়ে দুই দল, তখনই বিতর্কিত এক পেনাল্টির সিদ্ধান্তে কপাল পুড়ল সেনেগালের। দুর্ভাগ্যের কাছে হার মানতে হলো আফ্রিকার দেশটিকে। প্রথমে দুই গোলে এগিয়ে যাওয়া। পরে মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল শোধ করে বেলজিয়াম ম্যাচটা নিয়ে আসে অতিরিক্ত ৩০ মিনিটে।

ম্যাচটা যখন টাইব্রেকারে দিকে এগুচ্ছিল, তখনই এক অপ্রত্যাশিত ঘটনায় পেনাল্টি পেয়ে যায় বেলজিয়াম। সেই সুযোগ কাজে লাগিয়ে রোমাঞ্চকম ম্যাচ ৩-২ গোলে জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে ইউরোপের দলটি। সাহসী ফুটবল খেলেও সেনেগালের সঙ্গী হয় শুধুই কান্না।

বিজ্ঞাপন

ম্যাচের ২৪ মিনিটে হাবিব দিয়ারার হেডে লিড নিয়েছিল সেনেগাল। দ্বিতীয়ার্ধ শুরুর পর ব্যবধান দ্বিগুণ করেন ইসমাইলা সার।

বেলজিয়াম চেষ্টা চালিয়ে গেছে বাকি সময়। ৮৬ মিনিটে বদলী রুমালু লুকাকুর গোলে ব্যবধান কমায় তারা। এর তিন মিনিট পর অধিনায়ক ইউরি তিলেমানসের গোল বাঁচায় বেলজিয়ামের বিশ্বকাপ স্বপ্ন।

অতিরিক্ত সময়ের একেবারে শেষ দিকে একটি বল ক্লিয়ার করতে গিয়ে তিলেমানসের পায়ের লাথিয় বসিয়ে দেন সেনেগালের কামারা। প্রথমে সেটিতে পেনাল্টির বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআর-এ অনেকবার দেখে শেষ পর্যন্ত পেনাল্টির সিদ্ধান্ত আসে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে বেলজিয়ামকে জয় এনে দেন তিলেমানস।

৭ জুলাই সেরা ষোলর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নির্ধারিত হবে কয়েক ঘন্টা পর। বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হতে যাওয়া স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বসনিয়ার মধ্যে ম্যাচের বিজয়ীরা হবে বেলজিয়ামের প্রতিপক্ষ।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর