Wednesday 01 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাপ্ত অর্থবছ‌রে রেমিট্যান্সে প্রবৃ‌দ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৬ ২০:১৮ | আপডেট: ১ জুলাই ২০২৬ ২০:৪২

– কোলাজ প্রতীকী ছবি

ঢাকা: সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহ নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৫৫৬ কোটি ২০ লাখ (৩৫.৫৬২ বিলিয়ন) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আগের ২০২৪-২৫ অর্থবছরে এই অঙ্ক ছিল ৩ হাজার ৩২ কোটি ৯০ লাখ (৩০.৩২৯ বিলিয়ন) ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ ১৭ দশমিক ৩ শতাংশ বেড়েছে।

বুধবার (১ জুলাই) বাংলা‌দেশ ব্যাং‌কের মুখপাত্র আরিফ হো‌সেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক তথ্য অনুযায়ী, জুন মাসের ৩০ দিন পর্যন্ত দেশে এসেছে ২৮০ কোটি ৬০ লাখ (২.৮০৬ বিলিয়ন) ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ২৮২ কোটি ৩০ লাখ (২.৮২৩ বিলিয়ন) ডলার। ফলে জুন মাসে রেমিট্যান্সে শূন্য দশমিক ৬ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ৩০ জুন এক দিনেই দেশে এসেছে ১২ কোটি (১২০ মিলিয়ন) ডলার রেমিট্যান্স। তবে এ তথ্য প্রাথমিক। কারণ ব্যাংক হলিডে থাকায় ১১টি ব্যাংকের তথ্য এতে অন্তর্ভুক্ত হয়নি। ফলে চূড়ান্ত হিসাবে ৩০ জুনের রেমিট্যান্সের পরিমাণ আরও বাড়তে পারে।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, বিদায়ী অর্থবছরজুড়ে বৈধ চ্যানেলে প্রবাসী আয় পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা সুবিধা এবং ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে অর্থ পাঠানোর হার বাড়ায় রেমিট্যান্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। যদিও জুন মাসে সামান্য নেতিবাচক প্রবৃদ্ধি দেখা গেছে, পুরো অর্থবছরের হিসাবে রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনীতির জন্য বড় ইতিবাচক ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর