ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২ জন ঢাকায়, ২ জন চট্টগ্রামে ও ময়মনসিংহে একজন। এছাড়া, একই সময়ে ডেঙ্গুতে আরও ১২৪ জন আক্রান্ত হয়েছেন।
সোমবার (২৯ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে সংবাদ বিজ্ঞিপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ রোগীর মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত ১২৪ জনের মধ্যে বরিশাল বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৭ জন, খুলনা বিভাগে ১৪ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন এবং রাজশাহী বিভাগে ৮ জন।
এদিকে, চলতি বছর এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া, চলতি বছর এখন পর্যন্ত ৫ হাজার ৯২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।