ভোলা: আগামীতে নিরাপদ প্রাকৃতিক অক্সিজেন গ্রহণের লক্ষ্যে এবং জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় ‘ওয়ান চাইন্ড,ওয়ান ট্রি’ স্লোগানে ভোলায় বৃক্ষরোপন শুরু করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনের পরে ভোলার দৌলতখান উপজেলায় জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিমগাছের চারা রোপণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন খানসহ ম্যানেজিং কমিটির সদস্য,শিক্ষক ও শিক্ষার্থীরা।
এর আগে,ভোলা থেকে ভার্চ্যুয়ালি প্রধানমন্ত্রীর বৃক্ষরোপন কর্মসূচীত জেলার একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে যোগ দেন বিদ্যালয়টির শিক্ষক শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিরা।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তব্যে সবাইকে প্রতি বর্ষা মৌসুমে একটি করে গাছ রোপনের আহ্বান জানান,এছাড়া শিক্ষকদের প্রতি ছাত্র-ছাত্রীদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার নির্দেশ ও দেন।
এ সময় অনুষ্ঠানে দৌলতখান উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল মতিন খান, দৌলতখানে জয়নুল আবেদীন ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল্লাহ আল মামুন, ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বাচ্চু মোল্লা,বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ খালেদা খানমসহ বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকরা উপস্থিত ছিলেন।