Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাসপাতাল চালুর দাবি সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৬:৩৪

সুনামগঞ্জ: সুনামগঞ্জের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৯ জুন) দুপুরে দিকে সুনামগঞ্জ পৌর শহরের আলফাত স্কয়ারে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

সুনামগঞ্জের ৫টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালু করতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে জোর দাবি জানান। ৫০০ শয্যা বিশিষ্ট ১০ তলা হাসপাতালটি অকারণে ফেলে রাখায় কীটপতঙ্গের বাসস্থানে পরিণত হয়েছে। ২০২৪ সালের ২৪ জুন, ২০২৫ সালের অক্টোবর মাসে সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার কথা থাকলেও হয়নি। ২০২৬ সালে এসেও তারা আমাদের অযুহাত দিচ্ছে এটা হয়নি, ওটা হয়নি।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, কর্তৃপক্ষে তৎপরতায় কুষ্টিয়া মেডিকেল কলেজ ৩ মাসের মধ্যে চালু করা সম্ভব হলে সুনামগঞ্জ মেডিকেল কলেজ কেন এতো বছরেও চালু হলো না। কর্তৃপক্ষের আশ্বাসের পর আশ্বাসে আমরা হতাশ। এখন আমরা সরকারের কাছ থেকে লিখিত ভাবে হাসপাতাল চালুর রোডম্যাপ জানতে চাই।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর