Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

কর্ণফুলী নদীতে দুই হাজার লিটার চোরাই ডিজেল জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২৬ ১৪:১৫ | আপডেট: ২৯ জুন ২০২৬ ১৬:০১

– ছবি : সংগৃহীত

চট্টগ্রাম: জেলার কর্ণফুলী নদীতে অভিযান পরিচালনা করে ২ হাজার লিটার চোরাই ডিজেল বহনকারী একটি কাঠের নৌকা জব্দ করেছে পুলিশ। এ সময় নৌকায় থাকা দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার শিকলবাহা ১ নম্বর ওয়ার্ডের সেকেন্দার আলীর ছেলে নৌকার মাঝি নুর আক্তার (২৮) এবং একই উপজেলার ডাঙ্গারচর ১ নম্বর ওয়ার্ডের বদী মেম্বারের বাড়ির মো. বাবুলের ছেলে ফয়সাল আলম (২২)।

রোববার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কর্ণফুলী থানার ডাঙ্গারচর নৌ তদন্ত কেন্দ্রের সামনে কর্ণফুলী নদীতে নিয়মিত নৌ টহলের সময় এ অভিযান পরিচালনা করা হয় বলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার উদ্দিন জানান।

বিজ্ঞাপন

তিনি বলেন, নিয়মিত নৌ টহলের সময় কর্ণফুলী নদীতে একটি কাঠের নৌকার গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় বোটে থাকা ১০টি স্টিলের ড্রামে মোট ২ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। প্রতিটি ড্রামে ২০০ লিটার করে ডিজেল ছিল।

তিনি আরও জানান, আটক দুই ব্যক্তি জব্দ করা ডিজেলের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেন নি। পরে ঘটনাস্থলেই জব্দ তালিকা প্রস্তুত করে ডিজেল ও কাঠের নৌকাটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর