Sunday 28 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশে শীর্ষ পর্যায়ে রদবদল, বদলি ২১ কর্মকর্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ২০:১১ | আপডেট: ২৮ জুন ২০২৬ ২০:৫১

ঢাকা: বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ২১ জন কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (২৮ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারীকৃত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। এতে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসবচিব তৌহিফ আহমেদ।

অতিরিক্ত আইজি পদে পদোন্নতিপ্রাপ্তরা হলেন-

পুলিশ অধিদফতরের ডিআইজি মো. মুশফেকুর রহমানকে অতিরিক্ত আইজি (পুলিশ অধিদপ্তর, ঢাকা), এনএসআই-এর পরিচালক (ডিআইজি) ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনকে অতিরিক্ত আইজি (সিআইডি, ঢাকা), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামানকে অতিরিক্ত আইজি (পুলিশ টেলিকম, ঢাকা) এবং র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (ডিআইজি) ফারুক আহমেদকে অতিরিক্ত আইজি (হাইওয়ে পুলিশ, ঢাকা)।

বিজ্ঞাপন

ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পর্যায়ে বদলি হওয়া কর্মকর্তারা হলেন-

ডিআইজি (এফডিএমএন) এপিবিএন-এর প্রলয় চিসিমকে নোয়াখালীর ডিআইজি করা হয়েছে, সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিমকে ডিআইজি (এফডিএমএন) এপিবিএন-এ বদলি করা হয়েছে, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গনিকে রংপুরের ডিআইজি করা হয়েছে, এসবির ডিআইজি এ.কে.এম মোশাররফ হোসেন মিয়াজীকে খুলনার ডিআইজি করা হয়েছে, পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি মো. আসাদুজ্জামানকে র‌্যাবের অতিরিক্ত ডিআইজি এবং এসবির অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) এ কে এম আখতারুজ্জামানকে পুলিশ অধিদফতরের অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়েছে।

২য় এপিবিএন মুক্তাগাছার অধিনায়ক মো. কুতুব উদ্দিনকে পুলিশ অধিদফতরে এবং আরএমপি রাজশাহীর অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আল মামুনকে ২য় এপিবিএন মুক্তাগাছার অধিনায়ক করা হয়েছে, হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি সরকার মোহাম্মদ কায়সারকে রাঙামাটির বেতবুনিয়া পিএসটিএস-এর কমান্ড্যান্ট, এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানকে রাজশাহীর সারদা বিপিএ-এর অতিরিক্ত ডিআইজি পদে বদলি করা হয়েছে, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল ওয়ারীশকে রংপুরের অতিরিক্ত ডিআইজি এবং কেএমপি খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার (বর্তমানে পুলিশ অধিদফতরে রিপোর্টকৃত) মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) পর্যায়ে বদলিরা হলেন-

সিআইডির বিশেষ পুলিশ সুপার কাজী এহসানুল কবীরকে পুলিশ অধিদফতররে এবং এসবির বিশেষ পুলিশ সুপার মো. জাহিদুর রহমানকে রাজশাহীর সারদা বিপিএ-এর পুলিশ সুপার করা হয়েছে, এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার সালমা সৈয়দ পলিকে রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে, ঝিনাইদহ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (এসপি) মো. শহীদুল ইসলাম এবং পুলিশ টেলিকমের পুলিশসুপার মো. কামরুজ্জামান উভয়কেই বরিশাল রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রশাসনিক গতিশীলতা আনয়ন এবং জনস্বার্থে এই রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।