Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন বই: শিক্ষামন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৬ ১৩:৩৬ | আপডেট: ২৮ জুন ২০২৬ ১৫:৫৭

সংসদে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ঢাকা: শিক্ষার্থীদের শিখন প্রক্রিয়াকে আরও আনন্দময় ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণির জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ শীর্ষক নতুন একটি পাঠ্যপুস্তক চালু করা হচ্ছে।

রোববার (২৮ জুন) জাতীয় সংসদে যশোর-৬ আসনের বিরোধী দলের সদস্য মো. মোক্তার আলীর টেবিলে উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন, মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) বিভিন্ন সময়োপযোগী কার্যক্রম গ্রহণ করেছে। শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক এবং তাদের ভেতরের সৃজনশীলতা ও প্রতিভার স্বতঃস্ফূর্ত বিকাশ নিশ্চিত করতেই সরকারের এ উদ্যোগ।

বিজ্ঞাপন

শিক্ষামন্ত্রী জানান, ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ পাঠ্যপুস্তকটি শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা, আত্মপ্রকাশের সক্ষমতা এবং বহুমাত্রিক প্রতিভা বিকাশে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া, নতুন বইটির মাধ্যমে প্রচলিত শিক্ষা পদ্ধতির বাইরে গিয়ে শিখন কার্যক্রমকে আরও আনন্দময়, অংশগ্রহণমূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক করে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা প্রকাশের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সারাবাংলা/একে/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর