সরকারি তিতুমীর কলেজে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ এবং ফল উৎসব-২০২৬ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। নবীনদের স্বাগত জানানোর পাশাপাশি ফল উৎসবে দেশীও বিভিন্ন ফলের গুনাগুন তুলে ধরা হয় আয়োজনে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির শিক্ষক উপদেষ্টা এম. এম. ফারুক হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন অনিন টেক্সটাইল মিলসের ম্যানেজিং ডিরেক্টর আলহাজ্ব এছাহক আলী, নিপসনের অ্যাকাউন্ট্যান্ট সৈয়দ চৌধুরী, সরকারি তিতুমীর কলেজের সাবেক জিএস সাইফুল ইসলাম পিটু, বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ রুমেল এবং চ্যানেল আই-এর এস. এম. নাসির।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচয়, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার বিষয়ে আলোকপাত করা হয়।

এতে তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের ৫০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রাণবন্ত পরিবেশ, আন্তরিকতা এবং উৎসবমুখর আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানটি সবার জন্য আনন্দঘন ও স্মরণীয় হয়ে ওঠে।
অনুষ্ঠানের সফল বাস্তবায়নে সহযোগিতা ও অংশগ্রহণের জন্য তিতুমীরস্থ নওগাঁ জেলা ছাত্রকল্যাণ পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানানো হয়েছে।