Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রংপুরে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ২০:৩৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর: রংপুরের পীরগঞ্জে যাত্রীবাহী অটোরিকশাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের সিলিমপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান, অন্যজন হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, একটি মুরগিবাহী পিকআপ সিলিমপুর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। পিকআপের আঘাতে অটোরিকশাটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে অটোরিকশার চালক নেপেন কুজুর (৫০) ঘটনাস্থলেই নিহত হন।

অটোরিকশার যাত্রী ফিলকস কুজুর (৬০) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নেপেন কুজুর মিঠাপুকুর উপজেলার ধলার বাজার এলাকার শিলাশ কুজুরের ছেলে। অপর নিহত ফিলকস কুজুর পীরগঞ্জ উপজেলার খালিশা গ্রামের নুহাশ কুজুরের ছেলে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ভেন্ডাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক খায়রুল ইসলাম জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। এছাড়া দুর্ঘটনায় জড়িত পিকআপ ও অটোরিকশা জব্দ করা হয়েছে এবং আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর