Wednesday 24 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই গার্মেন্টসের মালামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জুন ২০২৬ ১৮:৫৭

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ নিউ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ জুন) সকালে মার্কেটের দোতলায় অবস্থিত ‘রাজশাহী স্টোর’ নামের একটি গার্মেন্টস দোকান থেকে এই আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের রাজশাহীর সহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, সকাল ৮টা ২৫ মিনিটে আগুনের খবর পেয়ে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের ৩টি ইউনিট কাজ শুরু করে। তবে আশেপাশে পানির উৎস না থাকায় দূর থেকে পানি আনতে গিয়ে বেগ পেতে হয়। পরবর্তীতে শিবগঞ্জ ও নাচোল থেকে আরও ৩টি ইউনিট এসে মোট ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত, তবে তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে।

ক্ষতিগ্রস্ত রাজশাহী স্টোরের মালিকের ভাই মোখলেসুর রহমান জানান, দোকানে থাকা প্রায় আড়াই থেকে তিন কোটি টাকার মালামাল এবং ক্যাশ বাক্সে থাকা সোয়া লাখ টাকা পুড়ে ছাই হয়ে গেছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর