Thursday 18 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপ ২০২৬ / জয় দিয়ে বিশ্বকাপ শুরু কলম্বিয়ার

ক্রীড়া ডেস্ক
১৮ জুন ২০২৬ ১০:১০ | আপডেট: ১৮ জুন ২০২৬ ১০:৫৫

একদিকে লাতিন আমেরিকার ঐতিহ্যবাহী দল কলম্বিয়া। অন্যদিকে প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা উজবেকিস্তান। কলম্বিয়াকে বেশ ভালো টক্কর দিলেও শেষ পর্যন্ত পারল না উজবেকরা। জমজমাট এক ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল কলম্বিয়া।

প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে এসেচে উজবেকিস্তান। কে গ্রুপের ম্যাচে মেক্সিকো সিটিতে তাদের প্রতিপক্ষ ছিল শক্তিশালী কলম্বিয়া। ম্যাচের শুরু থেকেই ছিল লাতিন দেশটির দাপট।

ম্যাচের ৪০ মিনিটে লিড নেয় কলম্বিয়াই। ড্যানিয়েল মুনেজের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ইতিহাস গড়ে উজবেকরা। বিশ্বকাপে নিজেদের প্রথম গোলের দেখা পায় এশিয়ার দেশটি। ৬০ মিনিটে ঐতিহাসিক গোলটি আসে আবুশেক ফয়জুল্লায়েভের পা থেকে।

বিজ্ঞাপন

ম্যাচের সমতা অবশ্য বেশি সময় ধরে রাখতে পারেনি উজবেকরা। ৬৫ মিনিটে লিড ফিরে পায় কলম্বিয়া। গোল করেন লুইস দিয়াজ।

ম্যাচের অন্তিম মুহূর্তে লিড বাড়ান কলম্বিয়া জ্যামিটন ক্যাম্পেজ। ৯৯ মিনিটে বল জালে জড়ান তিনি।

৩-১ গোলের জয় নিয়েই বিশ্বকাপ মিশন শুরু কলম্বিয়ার।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর