Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড় পরিদর্শন মার্কিন রাষ্ট্রদূতের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ১৪:০৩ | আপডেট: ১৭ জুন ২০২৬ ১৬:৪২

চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছেন।

বুধবার (১৭ জুন) সকালে তিনি শিবগঞ্জ উপজেলার ছোট সোনা মসজিদ ও প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন। পরে সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশনের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় তিনি সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। এছাড়া তাহখানা কমপ্লেক্স ও হযরত শাহ নেয়ামতুল্লাহর মাজার পরিদর্শন করে এলাকার ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সফরকালে রাজশাহী রেঞ্জের ডিআইজি, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার, ৫৯ বিজিবির অধিনায়ক এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে দুপুর ১২টার দিকে রাষ্ট্রদূত সড়কপথে চাঁপাইনবাবগঞ্জ ত্যাগ করেন মার্কিন রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর