ঢাকা: রাজধানীর ফরাশগঞ্জ ও শ্যামবাজার থেকে পুলিশ ও ভোক্তা অধিকার যৌথ অভিযানে ১৯ বস্তা ভেজাল হলুদ গুড়া জব্দ কর। এ সময় ভেজাল হলুদ গুড়া প্যাকেজিং ও বিক্রয়ের অভিযোগে চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ফরাশগঞ্জ ও শ্যামবাজারে কিছু স্থানে ভেজাল ও নিম্নমানের মসলা উৎপাদন, প্যাকেজিং ও বাজারজাত করা হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৬ জুন) সংশ্লিষ্ট এলাকা সমূহে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১৯ বস্তা ভেজাল ও নিম্নমানের হলুদ গুড়া জব্দ করা হয়।
নিয়াজ মেহেদী বলেন, অভিযানে ভেজাল মসলা উৎপাদনের দায়ে ভোক্তা অধিকারের ম্যাজিস্ট্রেট কর্তৃক চারটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং জব্দকৃত ভেজাল হলুদ গুড়া ধ্বংস করা হয়।