Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৩৬

স্টাফ করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৬ ১৮:০৩ | আপডেট: ১৫ জুন ২০২৬ ১৯:২২

হাম। প্রতীকী ছবি

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৩৬ শিশু।

সোমবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৪ শিশুর মধ্যে নিশ্চিত হামে এক এবং সন্দেহজনক হামে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৩৬ শিশুর মধ্যে নিশ্চত হামে ৬৪ শিশু এবং সন্দেহজনক হামে ৯৭২ শিশু শনাক্ত হয়েছে।

এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৮৬ হাজার ৯২৩ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ১০ হাজার ৩৮৭ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭১ হাজার ৪৬৭ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৬৭ হাজার ৮৭৮ রোগী।

বিজ্ঞাপন

এছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৬৫৬ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৫৬৩ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।

দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।

সারাবাংলা/এমএইচ/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর