Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে সভা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২০:১৬ | আপডেট: ১৪ জুন ২০২৬ ২১:২৮

বিআরটি প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সভা অনুষ্ঠিত হয়েছে। ছবি: সংগৃহীত

ঢাকা: বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত বিআরটি প্রকল্পের বর্তমান অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং এর সম্ভাব্য সুফল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া সভায় প্রকল্পের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা নিশ্চিত করা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা তাদের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন। বিআরটি প্রকল্পটি দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিশদ পর্যালোচনার পাশাপাশি প্রকল্পটির মান বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এবং সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন।

এ ছাড়াও বুয়েট শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশ নেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর