Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জেল আপিলে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইলেন সোহেল

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ১৪:১১

কোলাজ ছবি: প্রধান আসামি সোহেল রানা , ইনসেটে শিশু রামিসা

ঢাকা: রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি সোহেল রানা জেল আপিলে নিজের অপরাধের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। আপিলে তিনি দাবি করেন, চরম আর্থিক সংকট, পারিবারিক অশান্তি এবং দীর্ঘদিনের মাদকাসক্তির কারণে নেশাগ্রস্ত অবস্থায় অবচেতনভাবে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

রোববার (১৪ জুন) হাইকোর্টে দাখিল করা জেল আপিলের শুনানিতে সোহেল রানা জানান, তিনি অটোরিকশার গ্যারেজে মিস্ত্রির কাজ করতেন এবং নিয়মিত ইয়াবাসহ বিভিন্ন মাদকে আসক্ত ছিলেন। মাদক গ্রহণের কারণে পরিবারে প্রায়ই কলহ-বিবাদ লেগে থাকত। তিনি দাবি করেন, অতীতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না এবং নেশাগ্রস্ত অবস্থায় ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তিনি বুঝতে পারেননি।

বিজ্ঞাপন

জেল আপিলে সোহেল রানা আরও উল্লেখ করেন, তার একমাত্র সন্তানের পড়াশোনা ও পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার মতো আর কেউ নেই। নিজের ভুল স্বীকার করে তিনি আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং দয়া প্রদর্শনের আবেদন জানান।

অন্যদিকে, একই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না আক্তার জেল আপিলে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন।

এর আগে গত ১১ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে হাইকোর্টে জেল আপিল দায়ের করেন সোহেল রানা ও স্বপ্না আক্তার। রোববার আদালত তাদের আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

সারাবাংলা/টিএম/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর