চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর সীমান্তে ১১ জনকে বিএসএফের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি।
রোববার (১৪ জুন) ভোর ৪টার দিকে দর্শনা-গেদে সীমান্তের ৭৬-৭৭ নম্বর মেইন পিলারের কাছ দিয়ে ১১ জনকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ৮ জন পুরুষ এবং ৩ জন নারী। ভোরে বিজিবির টহলদল এদেরকে নিয়ে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে রেখে আসে। পরবর্তীতে তারা কোথায় আছে তা জানা যায়নি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, ‘পুশ-ইনসহ সীমান্তের অপতৎপরতা রুখে দিতে বিজিবির টহল, গোয়েন্দা নজরদারি, অপারেশনাল কার্যক্রম অব্যাহত রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধীনে চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলাজুড়ে ১১৩ কিমি. সীমান্ত এলাকা আর ঝিনইদহের মহেশপুর-৫৮ বিজিবির অধীন চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ জেলার ৭০ কিমি. ও চুয়াডাঙ্গা জেলার ৩৪ দশমিক ৫ কিমি. সীমান্ত এলাকা রয়েছে।