Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিশ্বকাপ ২০২৬ / প্রথম ম্যাচে অধিনায়ক ডেভিসকে পাচ্ছে না কানাডা

ক্রীড়া ডেস্ক
১২ জুন ২০২৬ ১৫:৪৮

বিশ্বকাপ শুরুর আগেই বড় ধাক্কা খেল টুর্নামেন্টের অন্যতম স্বাগতিক কানাডা। দলের অধিনায়ক ও তারকা ফুটবলার আলফনসো ডেভিস চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন না।

আজ শুক্রবার (১২ জুন) টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে কানাডা। তবে সেই ম্যাচে বায়ার্ন মিউনিখ তারকা ডেভিসকে পাচ্ছে না স্বাগতিক কানাডা।

কানাডার প্রধান কোচ জেসে মার্স বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ডেভিসের এমআরআই রিপোর্টে উন্নতি দেখা গেলেও তিনি এখনও পুরোপুরি ফিট নন।

টুর্নামেন্টকে সামনে রেখে মেডিকেল টিম ডেভিসকে নিয়ে ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

চলতি মৌসুমে একাধিক চোটে ভুগেছেন ২৫ বছর বয়সী এই ডিফেন্ডার। হাঁটুর লিগামেন্ট ও পরে পেশির সমস্যায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।

ডেভিস পরের ম্যাচেই মাঠে ফিরবেন, আশা করা হচ্ছে এমনটাই।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর