Thursday 11 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তাবিত বাজেট উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত: এনসিপি

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৬ ২১:৩৫ | আপডেট: ১১ জুন ২০২৬ ২৩:০৬

-ছবি : সংগৃহীত

ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন সরকারের আগমিী ২০২৬-২৭ জাতীয় বাজেটকে অত্যন্ত উচ্চাভিলাষী ও বাস্তবতাবিবর্জিত বলে অভিহিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছায়া বাজেট কমিটির প্রধান ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ।

বৃহস্পতিবার (১১জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক তাৎক্ষণিক বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ড. আতিক মুজাহিদ বলেন, সরকার প্রস্তাবিত বাজেটে প্রায় আড়াই লাখ কোটি টাকা ঘাটতির কথা বললেও বাস্তবে এ ঘাটতির পরিমাণ সাড়ে ৪ লাখ কোটি টাকার কাছাকাছি পৌঁছাতে পারে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় ৬ দশমিক ৯৫ লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্য অর্জন করা সম্পূর্ণ অসম্ভব।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রাজস্ব আদায়ে শেষ পর্যন্ত ২ লাখ কোটি টাকারও বেশি ঘাটতি থেকে যেতে পারে। প্রকৃত হিসাব বিবেচনায় নিলে এই বাজেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে।

সারাবাংলা/এফএন/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর