Thursday 25 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ কার্যক্রমের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ জুন ২০২৬ ১৭:৪২ | আপডেট: ৯ জুন ২০২৬ ১৭:৪৯

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহীপাড়ায় দীর্ঘ ১৫ বছর ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুর রহমান।

সোমবার (৮ জুন) সদর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনস্বাস্থ্য, পরিবেশের ভারসাম্য এবং এলাকার বাসিন্দাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ কার্যক্রম গ্রহণ করা হয়।

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসএইচএস