দীর্ঘ প্রায় চার বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েই আস্থার প্রতিদান দিলেন মোসাদ্দেক হাসেন সৈকত। দলের প্রয়োজনের সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ একটা অর্ধশতক তুলে নিয়েছেন মোসাদ্দেক।
মোসাদ্দেকের ব্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোরের দিকে এগুচ্ছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৫০ রান।
মঙ্গলবার (৯ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪০ রানে বাংলাদেশ চতুর্থ উইকেট হারানোর পর ক্রিজে আসেন মোসাদ্দেক। প্রথম বলেই চার হাঁকিয়েছেন। সেটাই হয়ত চার বছর পর দলে ঢুকার ‘নার্ভাসনেস’টা কাটিয়ে দিল! এরপর সাচ্ছন্দেই খেলেছেন ডানহাতি ব্যাটার। ৪৯ বলে ৩টি চার ২টি ছয়ে ৫০ রান করে এখন পর্যন্ত অপরাজিত মোসাদ্দেক।
রঙিন পোশাকের ক্রিকেটে মিডল অর্ডারের ব্যর্থতা নিয়ে অনেক দিন ধরেই ভুগছে বাংলাদেশ। জাকির আলি অনিক, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারী বা ইরফান শুক্কুরদের বারবার সুযোগ করে দিয়েও মিডল অর্ডারের সমাধাণ খুজে পায়নি বাংলাদেশ। তাওহিদ হৃদয় আর মেহেদি হাসান মিরাজও ধারাবাহিক নয়। ফলে মিডল অর্ডার নিয়ে বারবারই ভুগছে টাইগাররা। এই সমস্যার সমাধাণ খুঁজতেই প্রায় চার বছর পর দলে ডাকা হয়েছে মোসাদ্দেককে। প্রথম সুযোগেই আস্থার প্রতিদান দিলেন।